সর্বশেষ হালনাগাদ: Jun 2026
গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে, Cash on Delivery (COD) পার্সেল গ্রহণের সময় ডেলিভারি রাইডারের উপস্থিতিতেই পণ্যটি ভালোভাবে দেখে ও যাচাই করে নিন।
পণ্য গ্রহণের নিয়ম
- পার্সেল গ্রহণের আগে রাইডারের উপস্থিতিতে পণ্যের অবস্থা, মডেল ও পরিমাণ মিলিয়ে দেখুন।
- কোনো সমস্যা, ভাঙা, ত্রুটি বা ভুল পণ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে রাইডারকে জানান এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
অভিযোগ গ্রহণের শর্ত
- রাইডার চলে যাওয়ার পর ওয়ারেন্টিবিহীন (Non-Warranty) কোনো পণ্যের ক্ষেত্রে কোনো অভিযোগ, রিটার্ন বা এক্সচেঞ্জ গ্রহণযোগ্য হবে না।
- শুধুমাত্র ডেলিভারির সময় রাইডারের উপস্থিতিতে শনাক্ত হওয়া সমস্যার ক্ষেত্রেই প্রযোজ্য ব্যবস্থা নেওয়া হবে।
ওয়ারেন্টিযুক্ত পণ্য
- যেসব পণ্যের সাথে ওয়ারেন্টি উল্লেখ থাকবে, সেগুলোর ক্ষেত্রে নির্ধারিত ওয়ারেন্টি নীতিমালা অনুযায়ী সেবা প্রদান করা হবে।
- ওয়ারেন্টির মেয়াদ, শর্ত ও প্রযোজ্য সুবিধা সংশ্লিষ্ট পণ্যের বিবরণে উল্লেখ থাকবে।
গুরুত্বপূর্ণ
পণ্য গ্রহণের মাধ্যমে গ্রাহক নিশ্চিত করছেন যে তিনি পণ্যটি পরীক্ষা করে সন্তুষ্ট হয়ে গ্রহণ করেছেন। তাই ভবিষ্যতে কোনো ধরনের অসুবিধা এড়াতে পার্সেল গ্রহণের সময় অবশ্যই পণ্যটি ভালোভাবে যাচাই করুন।
যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করুন।